জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসেই ব্যর্থতার কারণে তামিম ইকবালকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। সেটা বোধ হয় ভালই আচ করতে পেরেছেন তিনি। আর সেকারণেই প্রথম টেস্টের ব্যর্থতা ঢাকতে দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে একটু বেশি সতর্ক হয়ে খেলছিলেন তিনি। আর তার ফলাফলও পেলেন অর্ধশত রান পূর্ণ করে।
১৬৮ বল খেলে ৪ বাউন্ডরিতে অর্ধশত রান পূর্ণ করে অপরাজিত রয়েছেন তিনি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ টেস্টেও হাফসেঞ্চুরি করেছিলেন তামিম। সেবার ২ বাউন্ডরি ও ১ ছয়ে ৬৪ রান করে আউট হন তিনি।
তবে টেস্টে সর্বশেষ কবে সেঞ্চুরি পেয়েছেন তামিম সেটা মনে করতে হয়তো একটু ভাবতে হবে পাঠকদের। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসের অনার্স বোর্ডে সেঞ্চুরি করে নাম লেখিয়ে ছিলেন। তার পরের ম্যাচেও খেলেছিলেন ১০৮ রানের এক অনবদ্য ইনিংস। তবে তার পর পার হয়ে গেছে প্রায় চার বছর। দীর্ঘ চার বছরের অপেক্ষা কী আজই ঘুচবে তামিমের। সেই প্রত্যাশাই করবে থাকবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।


No comments:
Post a Comment