আবারো পেছালো জেএসসি-জেডিসি পরীক্ষা !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 3, 2014

আবারো পেছালো জেএসসি-জেডিসি পরীক্ষা !!!!!


জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের কারণে আগামী ৫ ও ৬ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষা পেছানো হয়েছে। পরবর্তিত সময়সূচি অনুযায়ী ৫ নভেম্বরের পরীক্ষা ১৯ তারিখ এবং ৬ তারিখের পরীক্ষা ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা নেয়া হবে।

সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী।

এর আগেও ২ ও ৩ নভেম্বরের হরতালের কারণে পরীক্ষা পেছানো হয়েছে। পরবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ২ নভেম্বরের পরীক্ষা ৭ তারিখ এবং ৩ তারিখের পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৩ জুলাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারিত ছিল।

হরতালে পরিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, এ বছর জেএসসি ও জেডিসি উভয় পরীক্ষায় অংশ নেবে ২০ লাখ ৯০ হাজার ৬৯২ শিক্ষার্থী। এর মধ্যে জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ জন এবং জেডিসিতে ৩ লাখ ২৬ হাজার ৯৭ জন। এ বছর জেএসসি পরীক্ষায় ছাত্র ১ লাখ ৩০ হাজার ২৫৬ জন। ছাত্রী ৯ লাখ ৩৪ হাজার ৩৩৯ জন। আর জেডিসি পরীক্ষায় ছাত্র ১ লাখ ৫৪ হাজার ৯২৭ জন এবং ছাত্রী ১ লাখ ৭১ হাজার ১৭০ জন। উভয় পরীক্ষায় কেন্দ্র সংখ্যা ২ হাজার ৫২৫ এবং প্রতিষ্ঠানের সংখ্যা ২৭ হাজার ৯২৫টি।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here