আমরা মর্মাহত, রিভিউ করবো !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 3, 2014

আমরা মর্মাহত, রিভিউ করবো !!!!!



মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মোহাম্মাদ কামারুজ্জামানকে দেয়া ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগে বহাল রাখায় রিভিউ পিটিশন করবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী।

আপিল বিভাগের রায় ঘোষণার পর হাইকোর্ট প্রাঙ্গণে এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট তাজুল ইসলাম এ কথা জানান।

রিভিউ পিটিশন নিয়ে তাজুল ইসলাম বলেন, ‘রিভিউ পিটিশন নিয়ে অ্যাটর্নি জেনারেলের কথা ভ্রান্তিহীন। তিনি সব সবসময় ভ্রান্ত কথা বলেন। কাদের মোল্লার রায়ের সময় শেষ মুহূর্তে আমরা রিভিউ করেছিলাম। সংবিধানের ১০৫নং অনুচ্ছেদ অনুযায়ী সকলের রিভিউ আবেদন করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে মুত্যুদণ্ডপ্রাপ্ত আসামির অধিকার সবচেয়ে বেশি।’

তিনি বলেন, ‘রায়ের এক মাসের মধ্যে রিভিউ আবেদন করার সুযোগ থাকে। সেদিক থেকে অন্তত এক মাসের আগে রায় কার্যকর করার সুযোগ নেই।’

তিনি আরো বলেন, ‘কেন জানি রাষ্ট্রপক্ষের প্রসিকিউটররা বিষয়টি নিয়ে তড়িগড়ি করছেন। কিন্তু এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি, আকাশ ভেঙে পড়েনি, দেশে কোনো সুনামী হয়নি, সংবিধানও ভেঙে পড়েনি, সংবিধান কার্যকর আছে। সুতরাং যা কিছু হবে সংবিধানের আলোকেই হবে।’
এদিকে কামারুজ্জামানের আইনজীবী এসএম শাহজাহান বলেন, ‘রায়ে আমরা মর্মাহত। এ রায়ের বিরুদ্ধে আমরা রিভিউ পিটিশন দায়ের করবো। অন মেরিটে আমরা কাদের মোল্লারও রিভিউ করিছি। তাই এ ক্ষেত্রেও রিভিউ আবেদন করবো।’

উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। রায়ে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ নম্বর অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। আগে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া ১ নম্বর অভিযোগ থেকে খালাস দেয়া হয়। এছাড়া ২ ও ৭ বহাল নম্বর অভিযোগের দণ্ড বহাল রাখা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here