রাজধানীর মিরপুরে এক কোটির অধিক জালটাকাসহ গ্রেফতার ৮, জালটাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 9, 2014

রাজধানীর মিরপুরে এক কোটির অধিক জালটাকাসহ গ্রেফতার ৮, জালটাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার !!!!!

গত ০৮/১১/২০১৪ শনিবার রাত ৯.১০ টায় ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ জালটাকা প্রস্তুতকারী চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মোঃ রফিকুল ইসলাম, মোঃ বাসেদ আলী, মোঃ দুলাল হোসেন, মোঃ শফিকুল ইসলাম ওরফে রাসেল, মোঃ রফিকুল ইসলাম, মোঃ কামাল ফরাজী, মোঃ সেন্টু হাওলাদার ও মাঃ মনির খাঁ। তাদের হেফাজত থেকে এক কোটি দশ লক্ষ জালটাকার নোট, টাকা তৈরির কাগজ, ফ্রেম, নিরাপত্তা সুতা, ল্যাপটপ ও প্রিন্টার উদ্ধার করা হয়।
 

গত ০৮/১১/২০১৪ তারিখ ৯.১০ টায় মিরপুর থানাধীন ফালগুনি রোডস্থ ১৮৯/২/এ নম্বর বাড়িতে মোঃ আব্দুস সালামের বাসায় কতিপয় অসাধু জালটাকার ব্যবসায়ী জালটাকা ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। অভিযানে ১। মোঃ বাসেদ আলীকে ২০০টি ১০০০/-টাকা মানের জালনোটসহ আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন জালটাকার কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসেদ জানায় যে, সে একজন পেশাদার জালটাকা বিক্রেতা। প্রায় ৫/৬ বছর যাবৎ জালটাকা তৈরির মূলহোতা মোঃ রফিকুল ইসলাম এর নিকট হতে পাইকারী মূল্যে জালটাকা ক্রয় করে খুচরা মূল্যে অন্যান্য জালটাকার কারবারীদের নিকট বিক্রি করে আসছে। জিজ্ঞাসাবাদে সে আরও জানায় যে, কাকলী রোড, পূর্ব আহাম্মদ নগর (মধ্যপাইকপাড়া), থানা-মিরপুর বাড়ি নং-১৮৮/৫/ই এর ৭ম তলার দক্ষিন পাশের ফ্ল্যাটে জাল টাকা তৈরির মূলহোতা রফিকুল ইসলামের কারখানা আছে এবং সেখানে সে তার সহযোগীসহ অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জালটাকা তৈরির মূলহোতা মোঃ রফিকুল ইসলাম, মোঃ দুলাল হোসেন, মোঃ শফিকুল ইসলাম ওরফে রাসেল, মোঃ রফিকুল ইসলাম, মোঃ কামাল ফরাজী, মোঃ সেন্টু হাওলাদার ও মোঃ মনির খাঁদের কে জালটাকা তৈরিরত অবস্থায় গ্রেফতার করা হয়। এ সময় প্রায় ৮৬ লক্ষ জালটাকা ও ২৪ লক্ষ অর্ধছাপা জালটাকাসহ প্রচুর পরিমাণ টাকা তৈরির কাগজ, ২০টি ফ্রেম, রং, নিরাপত্তা সুতা, ০৫টি ল্যাপটপ, ০১টি ডেস্কটপ, ০৫টি প্রিন্টার ও টাকা তৈরির অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ রফিকুল ইসলাম জানায় যে, প্রায় ৯/১০ বছর যাবৎ সে জালটাকার ব্যবসায়ের সাথে জড়িত । বিভিন্ন সময় সে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে জাল টাকা তৈরির কারখানা স্থাপন করে বিপুল পরিমাণ জাল টাকা, ভারতীয় রুপি, ডলার, ইউরোসহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশের মুদ্রা তৈরি করে দেশ ব্যাপী বিস্তৃত সিন্ডিকেটের মাধ্যমে বাজারজাত করে আসলেও কখনও সে পুলিশের হাতে গ্রেফতার হয়নি।


উল্লেখ্য, জালটাকা প্রস্ততকারী চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে এ পর্যন্ত মোট ২৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আজ ০৯/১১/২০১৪ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিং এ ডিএমপি’র মুখপাত্র ও ডিবি’র জয়েন্ট কমিশনার মোঃ মনিরুল ইসলাম এসব তথ্য জানান। এ সময় ডিসি ডিবি শেখ নাজমুল আলম ও ডিসি মিডিয়া মোঃ মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

ডিসি ডিবি (পশ্চিম) শেখ নাজমুল আলম পিপিএম (বার) এর নিদের্শনায়, এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম পিপিএম এর তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার মাহমুদ নাসের জনির নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here