রাজধানীর মিরপুরে ভবন থেকে লাফিয়ে পড়ে মনিরুল ইসলাম রিংকু (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
আজ রোববার (০৯ নভেম্বর) কল্যাণপুরের ১২ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে লাফিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রিংকু মোহাম্মাদপুর আল হেলাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তার পিতার নাম নজরুল ইসলাম। বাড়ি বরিশালের উজিরপুর থানার আদিপাড়া গ্রামে।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ উদ্দিন সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


No comments:
Post a Comment