টাইগারদেরকে প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 17, 2014

টাইগারদেরকে প্রধানমন্ত্রীর বিশেষ ধন্যবাদ !!!!!


জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারানোর জন্য বাংলাদেশ ক্রিকেটটিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুমিনুল ইসলামকে বিশেষ ধন্যবাদ জানান তিনি।

রোববার দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ ধন্যবাদ জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিপিএ চেয়ারপারসন ও সাবের হোসেন চৌধুরী আইপিইউ সভাপতি নির্বাচিত হওয়ায় তাদের ধন্যবাদ প্রস্তাব পর্বে তিনি বাংলাদেশ ক্রিকেটটিমকেও ধন্যবাদ দেন।

ড. শিরীন শারমিন চৌধুরী ও সাবের হোসেন চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কেবল গণতন্ত্র প্রতিষ্ঠাই করেনি, গণতান্ত্রিক বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। জনগণের আস্থা ও বিশ্বাস আছে বলেই আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সারাবিশ্বের সব সংসদকে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে। এটা আমাদের জন্য বিরল সম্মান, অনন্য ইতিহাস। যে বাংলাদেশ তিনবার সিপিএর সদস্যপদ হারিয়েছে সে বাংলাদেশ আজ সিপিএর নেতৃত্ব দিচ্ছে।’

তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘নির্বাচনের বৈধতা নিয়ে যারা কথা বলেছে, সারাবিশ্ব তাদের জবাব দিয়ে দিয়েছে। এর পরেও যারা কথা বলছেন, তারা অর্বাচিন। গণতন্ত্র সম্পর্কে তাদের ধারণা নেই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘২০২১ সালে মধ্যম আয়ের দেশ হবেই, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। ২০২১ সালে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী পালন করতে চাই। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ তৈরি করেই আমরা সেটা পালন করবো।’

দেশবাসীর সমর্থন চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে দেশবাসীর দোয়া ও সমর্থন চাই। জনগণের আস্থা ও বিশ্বাস আমাদের ওপর আছে। সেজন্যই সিপিএ ও আইপিইউতে আমরা এমন বিজয় পেয়েছি।’

এ ধন্যবাদ প্রস্তাবে মোট ৩৩ জন সংসদ সদস্য বক্তব্য দেন। এরমধ্যে মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, ডা. দীপু মনি, অধ্যাপক আলী আশরাফ, হাজী সেলিম, ডা. রুস্তম আলী ফরাজী উল্লেখযোগ্য।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here