রাজধানীর মিরপুরে ডিবি পরিচয়ে দুই ভাইকে অপহরণের অভিযোগ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 17, 2014

রাজধানীর মিরপুরে ডিবি পরিচয়ে দুই ভাইকে অপহরণের অভিযোগ !!!!!

মিরপুরের গোলারটেকে বাড়িতে আগুন লাগার কথা বলে ঘর থেকে বের করে ডিবি পরিচয়ে দুই ভাইকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ওমর ফারুক (৩৮) ও মো. ফিরোজ সরদার (৩৫) নামের এই দুই ভাই রাজধানীর নীলক্ষেতে ‘নবযাত্রা’ নামে একটি বইয়ের দোকান চালান।

বৃহস্পতিবার রাতে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তাদের বাবা হাকিম আলী সরদার। রোববার সারাদিন ছেলেদের খোঁজে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ধর্না দিলেও তাদের কোনো সন্ধান তিনি পাননি।

গোয়েন্দা পুলিশ বলছে, ওই নামে কাউকে তারা আটক করেনি। তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশও তাদের খুঁজছে।

দারুস সালাম থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “দুই ভাইয়ের কোনো খোঁজ আমরা পাইনি। তাদের বিষয়টি অপহরণ না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।”

গোলারটেকের দোতলা ওই বাড়ির নিচতলায় হাকিম আলী ও তার ছেলেরা ভাড়া থাকেন। বাসার চারটি কক্ষের মধ্যে একটিতে থাকেন হাকিম ও তার স্ত্রী নিলুফা বেগম। দুই ঘরে নিজেদের স্ত্রীদের নিয়ে থাকেন ফারুক ও ফিরোজ।

ফারুকের খালাতো ভাই জলিল ও আব্দুল কাদের ওই পরিবারের সঙ্গেই আরেকটি কক্ষে থাকেন।

সত্তর বছর বয়সী হাকিম আলী জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে দুই ব্যক্তি বাড়ির দেওয়াল টপকে তাদের বাসায় ঢোকে। তারা ফিরোজের দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে বলতে থাকে- “বাসায় আগুন লাগছে বের হও। তাড়াতাড়ি বের হও।”

ফিরোজ ঘর থেকে বেরিয়ে এলে ওই দুই ব্যক্তি তার কাছে বাড়ির সামনের ফটকের চাবি চায়। ফিরোজ তাদের জানান, চাবি থাকে কেয়ারটেকারের কাছে। তিনি থাকেন বাড়ির পেছনের দিকের একটি ঘরে।

“ফিরোজ জিজ্ঞেস করল আগুন কোথায় লাগছে। তারা উত্তর না দিয়ে কেয়ারটেকারের কাছে গেল। চাবি নিয়ে এসে গেইট খুলে দেয়ার পর আরো কয়েকজন বাড়িতে ঢুকল, গায়ে ডিবির ড্রেস।”

হাকিম আলী জানান, নতুন লোকজন আসার পর তারা ফিরোজের নাম জানতে চায়। নাম বলার পর জানতে চায় ফারুক কোথায়?

“হাবভাব ভাল না দেখে ফিরোজ বললো- ফারুক এখানে থাকে না। একজন তখন ছেলেটাকে চড় মারল। অন্য একজন বললো, ‘তোরা দুই ভাই রিকশায় করে এসেছিস। এখন বাসায় নাই বলছিস কেন?’”

এরপর তারা ফিরোজকে নিয়ে গেইটের বাইরে যায়। হৈ চৈ শুনে ফারুক নিজের ঘর থেকে বেরিয়ে এলে একজন বলে ওঠে- ‘এই যে দাড়িওয়ালা ফারুক’। তারপর সে ফারুকের ঘরে গিয়ে তার মোবাইল নিয়ে আসে। দুই ভাইকে নিয়ে চলে যায় তারা।

“যাওয়ার আগে আমি জিজ্ঞেস করলাম- আমার পোলারা কী কাজ করেছে? কী অন্যায় করেছে? একজন বললো, শুনবা পরে।”

তাদের পরিচয় জানতে চাইলে বৃদ্ধ হাকিম আলী বলেন, তারা কোনো পরিচয় দেয়নি। তবে তাদের কাছে অস্ত্র ছিল, ডিবি পুলিশের পোশাকে তারা এসেছিল।

বাবা জানান, দুই ছেলের মধ্যে ফারুক ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েছেন। ফিরোজ তাও পড়েননি। বছরখানেক আগে ফারুক দাড়ি রাখা শুরু করেন। মাঝে তাবলিগ জামাতেও গেছেন। আর তিন মেয়ের সবার বিয়ে হয়ে গেছে।

আগে কখনো ছেলেদের খোঁজে বাড়িতে পুলিশ আসেনি বলে দাবি করেন হাকিম। ছেলেরা কোনো ধরনের অপরাধে জড়িত বলেও তার কখনো মনে হয়নি।

ফারুকের খালাতো ভাই জলিল জানান, ওই রাতে তিনি ও তার বড় ভাই কাদেরও বাসায় ছিলেন।

“ডিবি পুলিশ আমাদের ঘরেও এসেছিল। নাম জিজ্ঞেস করে তারা চলে যায়।”

জলিল জানান, ফারুক ও ফিরোজ বইয়ের দোকান চালাতেন। সকালে গিয়ে ফিরতেন রাতে। এর বেশি কিছু তার নজরে আসেনি।

“ওইদিন বাসার সামনের রাস্তায় দুজন নৈশ প্রহরী ছিল। বাসার কাছে ছোট একটা চায়ের দোকান খোলা ছিল। ডিবি পুলিশ নৈশ প্রহরীদের চুপচাপ থাকতে বলে। আর দোকানদারকে বলে দুই মিনিটের মধ্যে দোকান বন্ধ করতে।”

দারুস সালাম থানায় জিডি করেও ছেলেদের খোঁজ না পেয়ে রোববার মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আসেন হাকিম আলী। সেখানে সারাদিন থেকেও কোনো সদুত্তর তিনি পাননি।

হাকিম সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, “ডিবি অফিস থেকে বললো- তারা কিছু জানে না।”

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বলেন, গোয়েন্দা পুলিশ ওই নামে কাউকে আটক করেনি। পুলিশ বিষয়টি দেখছে।
মিরপুরের গোলারটেকে বাড়িতে আগুন লাগার কথা বলে ঘর থেকে বের করে ডিবি পরিচয়ে দুই ভাইকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ওমর ফারুক (৩৮) ও মো. ফিরোজ সরদার (৩৫) নামের এই দুই ভাই রাজধানীর নীলক্ষেতে ‘নবযাত্রা’ নামে একটি বইয়ের দোকান চালান।
বৃহস্পতিবার রাতে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তাদের বাবা হাকিম আলী সরদার। রোববার সারাদিন ছেলেদের খোঁজে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ধর্না দিলেও তাদের কোনো সন্ধান তিনি পাননি।
গোয়েন্দা পুলিশ বলছে, ওই নামে কাউকে তারা আটক করেনি। তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশও তাদের খুঁজছে।
দারুস সালাম থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “দুই ভাইয়ের কোনো খোঁজ আমরা পাইনি। তাদের বিষয়টি অপহরণ না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।”
- See more at: http://www.bkagoj1.com/online/2014/11/17/18984.php#sthash.G7z3iQMY.dpuf

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here