মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে আন্তঃ ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা। সকালে আলোকিত বাহাদুরপুর মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম ছলেমান খান। এতে ইউনিয়নের ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ স্থানীয় ৯টি ওয়ার্ডের শিশু-কিশোরেরা অংশগ্রহণ করেন। মাদারীপুর সদর উপজেলা পরিষদের সহযোগিতায় এই অনুষ্ঠানে শিশু-কিশোরদের খেলার মধ্যে মোরগ লড়াই ও তৈলাক্ত কলাগাছ বেয়ে মাথায় উঠার প্রতিযোগিতা ছিল অন্যতম আকর্ষণীয়। বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান এসএম ছলেমান খানের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম খান, মাসুদ সুমন, আনোয়ার হোসেন প্রমুখ। পড়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়।

No comments:
Post a Comment