মোশাররফ রুবেলের অলরাউন্ড নৈপুণ্যে লিজেন্ডস অব রূপগঞ্জের জয় !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 17, 2014

মোশাররফ রুবেলের অলরাউন্ড নৈপুণ্যে লিজেন্ডস অব রূপগঞ্জের জয় !!!!!


মোশাররফ রুবেলের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তৃতীয় রাউন্ডে কলবাগান ক্রীড়া চক্রকে ৭ উইকেটে হারিয়েছে গতবার গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স হিসেবে শিরোপা জেতা দলটি।

বাঁ-হাতি স্পিনার মোশাররফ বল হাতে ৩ উইকেট নেন। এরপর ব্যাট হাতে ৪৫ রান করেন।

টস জিতে ব্যাট করতে নামা কলাবাগান শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায়। অধিনায়ক শামসুর রহমানের অর্ধশতকের পরও ৪৮.২ ওভারে অলআউট হওয়ার আগে ২০৫ রান করতে পারে কলাবাগান।

শামসুর ৮টি চারের সাহায্যে ১০৫ বলে ৭৭ রান করেন। ইনিংসটি তিনি ৮টি চারে সাজান।

গাজী ট্যাঙ্কের মোশাররফ ৩ উইকেট নিতে খরচ করেন ৪৫ রান। ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন শহীদ।

লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রানে প্রথম উইকেট হারালেও জুনায়েদ সিদ্দিক, মোশাররফ ও অধিনায়ক অলক কাপালির ভালো ব্যাটিংয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ। ৪৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে তারা।

জুনায়েদ ৮৫ বলে ৫১ রান করেন। অলক ৫১ রান করতে বল খরচ করেন ৫৩টি। আর মোশাররফ ৪৫ রান করতে নেন ৮৮ বল। 

এই জয়ে ৩ ম্যাচে পুরো ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here