বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমলোচনা করে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘উনারা ঢাল তলোয়ার নিয়ে রাস্তায় নামতে বলেছেন, এটা ১৯৭১ সাল নয়। বাংলার মানুষ লাঠি দিয়ে কিন্তু মুক্তিযুদ্ধ করেছে। তার একটি উদ্দেশ্য ছিল এবং তার একটি লক্ষ্য ছিল সামনে। ১৯৯৬ সালের কথা উনারা বলেন, সেখানে একটি লক্ষ্য ছিল গনতন্ত্র এবং ভোটের অধিকার আদায়ের আন্দোলন। এবারে ওনাদের আন্দোলন কিন্তু ভোটের অধিকারও নয়, ভাতের অধিকারও নয়। নৌ-পরিবহন মন্ত্রী বৃহস্পতিবার সকালে মাদারীপুরে নারী বান্ধব হাসপাতাল কর্মসূচির ২ দিন ব্যাপী স্বাস্থ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নৌ-পরিবহন মন্ত্রী আরও বলেন, রাজনীতিতে অনেক কথা বলা হয়। বিএনপি'র উপদেষ্টা কমিতির সভায় বেগম জিয়া স্বীকার করেছেন ২০১৩ সালে আন্দোলনের সময় যেই ভুল হয়েছিল, সেগুলো ওনারা স্বীকার করেন। তাঁর উপদেষ্টারা একথাও বলেছেন, নিজেদের প্রস্ততি ছাড়া রাস্তায় কোন হেজিটেশন করা যাবে না।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কথার প্রসঙ্গে মন্ত্রী বলেন, শুধু এইটুকু আমি বলতে চাই, কোন হুমকি দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতা থেকে সরানো কোন বাস্তবায়ন সফল হবে না। বাংলার জনগণ সেই ঢাল তলোয়ারের যুগে আর নেই। এখন জনগণের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তাঁর লক্ষ্যে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে অর্থনৈতিক মুক্তির আন্দোলনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন হচ্ছে অর্থনৈতিক মুক্তির আন্দোলন। এখনও আর ঢাল তলোয়ারের কোন আন্দোলন নেই।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ সহ অন্যরা।


No comments:
Post a Comment