সন্ধ্যায় রেলমন্ত্রীর বৌভাত, চোর ঠেকাতে সিসি ক্যামেরার ব্যবহার !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, November 14, 2014

সন্ধ্যায় রেলমন্ত্রীর বৌভাত, চোর ঠেকাতে সিসি ক্যামেরার ব্যবহার !!!!!


রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের বৌ-ভাত আজ শুক্রবার সন্ধ্যা ৭টায়। জাতীয় সংসদ ভবন চত্বরের ২নং এলইডি হলে এই বৌ-ভাতের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বহিরাগত, ছিঁচকে চোর, ছিনতাইকারী এবং পকেটমার ঠেকাতে এলডি হলের চতুরদিকে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) বসানো হয়েছে। পুরো অনুষ্ঠানস্থল সিসিটিভিসহ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।

শুক্রবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, রেলপথমন্ত্রী পুরো অনুষ্ঠানস্থলকে সিসিটিভির নিয়ন্ত্রণে আনার জন্য ইচ্ছা ব্যক্ত করলে সংশ্লিষ্টরা ভৌ-ভাত অনুষ্ঠানের আগে ও পরে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেয়।

গত ২৯ অক্টোবর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশন কমিউনিটি হলে রেলপথমন্ত্রীর গায়ে হলুদ ছিল। ওই অনুষ্ঠানে বহিরাগত, ছিঁচকে চোর ও ছিনতাইকারী এবং পকেটমাররা অর্ধ শতাধিক আমন্ত্রিত অতিথির মোবাইল ফোন, মানিব্যাগ, ভ্যানিটিব্যাগ,পার্সসহ গুরুত্বপূর্ণ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এছাড়া গত ৩১ অক্টোবর কুমিল্লার চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামে বিয়ে অনুষ্ঠানেও শতাধিক গণ্যমান্য ব্যক্তির মোবাইল ফোন, মানিব্যাগ, ভ্যানিটিব্যাগ পার্সসহ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ মূল্যবান বস্তু খোয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী।

এই অবস্থার পরিপ্রেক্ষিতে আজ বৌ-ভাত নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ পুরো অনুষ্ঠান ক্লোজ সার্কিট ক্যামেরার নিয়ন্ত্রণে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে শতভাগ সহযোগিতা দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here