গানের সঙ্গে নাচের সম্পর্কটা দীর্ঘদিনের। তাই তো কণ্ঠশিল্পীদের নাচতে নাচতে গান গাইতে দেখা যায়। এবার কণ্ঠশিল্পী কনা আলভী আহমেদের ‘ইউটার্ন’ চলচ্চিত্রে নাচে গানে ভরপুর হয়ে আসছেন বড় পর্দায়। নিজের গাওয়া ‘হাওয়াতে হাওয়াতে চলছে গাড়ি, বাতাসে বাতাসে উড়ছে ঘুড়ি’ শিরোনামের গানে নেচেছেন তিনি। শাহান কবন্ধর লেখা গানটির সুর-সংগীত করেছেন ফুয়াদ।
নির্মাতা আলভী আহমেদ সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, ‘কনা এ ছবিতে শিল্পী কনা হিসেবেই উপস্থিত থাকবেন। তাকে ছবিতে একটি স্টেজ শোতে গান গাইতে দেখা যাবে।’
ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘ইউটার্ন’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মৌটুসী, ইরফান, আইরিন, সাজ্জাদ, শিপন, সোনিয়া, শহীদুজ্জামান সেলিম ও মিশা সওদাগর প্রমুখ।


No comments:
Post a Comment