তামিম-কায়েস জুটির নতুন রেকর্ড !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 12, 2014

তামিম-কায়েস জুটির নতুন রেকর্ড !!!!!


পুরনো রেকর্ডকে নতুন করে লিখলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। বুধবার চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের হয়ে ওপেনিং জুটিতে সর্বোচ্চ ১৮৬ রানের রেকর্ড গড়ে এখনো ব্যাট করেই চলেছেন এই দুজন।

চার বছর আগে ইংল্যান্ডের লর্ডসে দেশের হয়ে সর্বোচ্চ ১৮৫ রানের জুটি গড়েছিলেন তামিম ও ইমরুল। এরপর ফর্মের সঙ্গে কায়েসের গরল টানে পার্টনার বদল হয় তামিমের। দেখা মেলে তামিম-আনামুল জুটি এবং তামিম-শামসুর জুটির। কিন্তু ক্রিকেট তীর্থ লর্ডসে গড়া সেই রেকর্ডটা অক্ষুণ্ণই ছিল এতোদিন। অবশেষে পুরনো দুই পাণ্ডবেই সেই রেকর্ডটা ভাঙলো। বুধবার ওপেনিং জুটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তামিম-কায়েসই।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তামিম-ইমরুল ওপেনিং জুটিতে ২০১ রান করে এখনো অবিচ্ছিন্ন আছে। ১০৩ রানে ব্যাট করছেন তামিম। ৯২ রানে তাকে সঙ্গ দিচ্ছেন ইমরুল। প্রসঙ্গত, বাংলাদেশের টেস্ট ইতিহাসে এর আগে শতরানের পার্টনারশিপ ছিলো মাত্র চারবার। ২০০৫ সালে জাভেদ ওমর ও হাবিবুল বাশার প্রথম শত রানের ওপেনিং জুটি গড়েন। এরপর ২০০৮ সালে তামিমের সঙ্গে যোগ হয় জুনায়েদ সিদ্দিকীর নাম। সেবার এই দুজন মিলে ১৬১ রান করেন। তারপরই লর্ডসের সেই কীর্তিগাথা।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here