পাকিস্তান ‘এ’ দলে ডাক পেলেন উমর গুল !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 12, 2014

পাকিস্তান ‘এ’ দলে ডাক পেলেন উমর গুল !!!!!


আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলে ডাক পেয়েছেন দেশটির অভিজ্ঞ পেসার উমর গুল ও ইরফান খান।

শোয়েব মকসুদের নেতৃত্বে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি। জাতীয় দল থেকে বাদ পড়া মকসুদের নেতৃত্বে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতে ‘দ্য আনপ্রেডিক্টেবল’রা। তার পুরস্কার হিসেবে আসন্ন সিরিজেও অধিনায়ক রাখা হয় ডানহাতি ব্যাটসম্যানকে।

বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই পাকিস্তান দলে অনুপস্থিত হয়ে পড়েন গুল। মূলত কনুইয়ের ইনজুরির কারণেই দল থেকে ছিটকে পড়েছিলেন অভিজ্ঞ এই পেসার। এই সুযোগে নতুনরা তার আসন কেড়ে নেয়।

তবে সদ্য শেষ হওয়া কায়েদ-এ –আজম ট্রফিতে দারুণ আলো কাড়েন গুল। মাত্র চারটি ম্যাচ খেলেই ২৫ উইকেট দখল করেন ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম নায়ক। এর মধ্যে পাঁচ উইকেটও আছে। ফলশ্রুতিতে ফের ‘এ’ দলে ডাক পেলেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here