ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ মেসির সাথে খেলতে পারেন তেভেজ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 12, 2014

ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ মেসির সাথে খেলতে পারেন তেভেজ !!!!!


আলেসান্দ্রো সাবেলা কোনো এক অজ্ঞাত কারণে আর্জেন্টিনা দলে প্রায় নিষিদ্ধই করে ফেলেছিলেন কার্লোস তেভেজকে!

ঠিক এই কারণেই জাতীয় দলে প্রায় সাড়ে তিন বছর খেলতে পারেননি জুভেন্টাসের দাপুটে ফুটবলার। দেখা মেলেনি মেসি-তেভেজ অবিস্মরণীয় রসায়নেরও।

আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে সেই অপেক্ষার সমাপ্তি ঘটতে পারে। আবার একসাথে আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে দুই সুপারস্টারকে।

শুরুর একাদশে তেভেজ থাকবেন কিনা, সেটা অবশ্য অনিশ্চিত। তবে আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনোর কথা থেকে আশাবাদী হতে পারেন তেভেজ।

আলবেসেলেস্তি কোচ বলেন, ‘আমি কথা দিতে পারছি না ও প্রথম একাদশে থাকবে না সাইডবেঞ্চে।  তবে এমনও হতে পারে, ম্যাচের কোনও একটা সময়ে মেসি ও তেভেজ একসঙ্গে খেলছে।’

তিনি আরো বলেন, ‘এটা সত্যি, হিগুয়েন ও আগুয়েরোর সঙ্গে মেসির বোঝাপড়া খুবই ভালো। তেভেজের সঙ্গেও যে ও খেলেছে, সেটা আমরা অনেকেই ভুলেই গেছি।’

তবে ইতালিয়ান সিরি আ’তে খেলা তেভেজ এই মুহূর্তে যে দুরন্ত ফর্মে আছেন, তাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে তার সুযোগ না পাওয়াটা হবে অন্যায়। জুভেন্টাসের হয়ে ইতোমধ্যেই আট গোল করে সেই লিগের সর্বোচ্চ গোলদাতা সাবেক ম্যানইউ ফুটবলারই।

সেই সঙ্গে চারটি অ্যাসিস্টের কথাও ভুলবেন না। সুতরাং নিজের চেনা ভেন্যু উপটন পার্কে জাতীয় দলে প্রত্যাবর্তনে নিজের সেরাটাই দিতে চাইবেন তেভেজ।

অবশ্য আক্রমণে বড় তারকাদের সবাই থাকলেও আজ একেবারেই নড়বড়ে রক্ষণ নিয়ে নামতে হচ্ছে আর্জেন্টিনাকে। চোটের কারণে মার্টিনো প্রথম পছন্দের তিন ডিফেন্ডার মার্কোস রোহো, এজকুয়েল গ্যারে ও ফেদরিকো ফার্নানদেজকে দলে পাচ্ছেন না।

একই অবস্থা ক্রোয়েশিয়ারও। তারাও আজ বড় দুই তারকা রিয়াল মাদ্রিদের লুকা মডরিক ও বার্সেলোনার ইভান রাকিটিককে ছাড়াই মাঠে নামবে। কেননা এই দুজনকে বিশ্রাম দিয়েছে ক্রোট কোচ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here