‘বাংলাওয়াশ’ লক্ষ্য নিয়ে চট্টগ্রাম টেস্টে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই লক্ষ্য পূরণের প্রথম ধাপটা খারাপ হলো না টাইগারদের। বুধবার সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে রেকর্ড গড়া পার্টনারশিপ আর তামিম ইকবাল-ইমরুল কায়েসের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে দুই উইকেট হারিয়ে ৩০৩ রান করেছে বাংলাদেশ। অপরাজিত ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আছেন মুমিনুল হক ৪৬ রানে এবং মাহমুদুল্লাহ রিয়াদ ৫ রানে।


No comments:
Post a Comment