ইয়ান বোথাম-ইমরানের পাশে সাকিব !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, November 7, 2014

ইয়ান বোথাম-ইমরানের পাশে সাকিব !!!!!


গ্যারি সোবার্স, জ্যাক ক্যালিসদের ছোঁয়ার পর আবার নতুন উচ্চতায় সাকিব আল হাসান। এবার বিশ্ব ক্রিকেটের তৃতীয় ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও দশ উইকেট নেয়ার বিরল কৃতিত্ব দেখালেন দেশসেরা ক্রিকেটার।

শুক্রবার খুলনা টেস্টের পঞ্চম ও শেষ দিনে ৩১ বছরের রেকর্ড ভাঙার মাধ্যমে কিংবদন্তি ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথাম ও পাকিস্তান মহাতারকা ইমরান খানকে স্পর্শ করেন সাকিব। বিশ্ব ক্রিকেটের তৃতীয় ক্রিকেটার হিসেবে অনন্য ওই নজির স্থাপন করলেন টাইগার এই ক্রিকেটার। যাতে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৬২ রানের জয় পায় টাইগাররা।

কেননা সিরিজের দ্বিতীয় এই টেস্টে প্রথম ইনিংসে ব্যাট হাতে ১৩৭ রান করার পর বল হাতে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে পাঁচটি উইকেটও তুলে নিয়েছিলেন সাকিব। এরপর দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের জয়টা যখন দূরের গ্রহ মনে হচ্ছিলো ঠিক তখনই আবার সাকিব ভেলকি। আবার জিম্বাবুয়ের ইনিংসে আক্রমণ করে বসেন সাকিব। তুলে নেন পাঁচ উইকেট।

অর্থাৎ, এক টেস্টে সেঞ্চুরি ও দশ উইকেট জমা হয় সাকিবের ঝুঁলিতে। যা একটি বিশ্বরেকর্ড। ১৯৮৩ সালে ইমরান খান সর্বশেষ এক টেস্টে দশ উইকেট ও একই সাথে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি দেখিয়েছিলেন। ফয়সালাবাদে ভারতের বিপক্ষে ১১টি উইকেট নেয়ার পাশপাশি ১১৭ রান করেছিলেন ইমরান।

তার তিন বছর আগে অবশ্য প্রথম ক্রিকেটার হিসেবে সেই মাইলফলক স্পর্শ করেছিলেন ইয়ান বোথামও। সেটা ১৯৮০ সালের ঘটনা। সেবার মুম্বাই টেস্টে ১১৪ রান করার পাশপাশি ১৩ উইকেট নিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার।

এছাড়া  শর্তসাপেক্ষে আরেকজনকে এই তালিকায় অন্তর্ভূক্ত করা যায় তিনি অ্যালান ডেভিডসন। অস্ট্রেলিয়ান এই ভদ্রলোক ১৯৬০ সালে ব্রিসবেন টেস্টে দুই ইনিংসে সর্বসাকুল্যে ১২৪ রানের পাশাপাশি ১১টি উইকেট শিকার করেছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here