![]() |
| ছবিঃ সাকিব আল হাসান |
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিব ১০টি উইকেটের সাথে সাথে একটি সেঞ্চুরি হাঁকান। তার আগে সফরকারী দলটির বিপক্ষে ঢাকা টেস্টেও অপ্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। যার ফল হাতে-নাতেই পেলেন সাকিব।টেস্ট অলরাউন্ডারের র্যাংকিংয়ের তিন নম্বর অবস্থান থেকে এক লাফে প্রথম স্থানে চলে এলেন তিনি। প্রসঙ্গত ২০১১ সালে সর্বপ্রথম টেস্ট সেরা অলরাউন্ডার হয়েছিলেন সাকিব।
এরপর গত আগস্টে সর্বশেষ সেই স্বাদ নিয়েছিলেন টাইগার ক্রিকেটার। কিন্তু মাঝে নিষেধাজ্ঞার বেড়াজালে কিছুটা পিছিয়ে পড়েছিলেন। তবে আবার ফিরে এলেন বেশ প্রতাপ নিয়েই। দুই প্রতিদ্বন্দ্বী রবিচন্দন অশ্বিন ও ভ্যারন ফিলান্ডারের থেকে বড় ব্যবধান বজায় রেখে। এদিকে ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় সাকিব রয়েছেন তিন নম্বর অবস্থানে। তার আগে আছে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ আর লঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। আর টি-টোয়েন্টিতে দুই নম্বরে তিনি।


No comments:
Post a Comment