যে লিংকে ভুলেও ক্লিক করবেন না !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 12, 2014

যে লিংকে ভুলেও ক্লিক করবেন না !!!!!


অনেক বন্ধুরা কারণে অকারণে নানা ছবি, ভিডিও, লিংক শেয়ার করে। তাদের নিয়ে বিরক্তির শেষ নেই। আবার অনেক অজানা লিংকও আপনাকে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলতে পারে। অনেক লিংকে ক্লিক করলে ঝামেলায়ও পড়তে হয়। তাই বেশকিছু লিংক আছে সেগুলোকে এড়িয়ে চলা উত্তম।

বর্তমানে ফেসবুকে ‘কালার বা থিম চেঞ্জ’ বা রং পরিবর্তনের একটি ভাইরাস নতুন করে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে বিশ্বজুড়ে ১০ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারীকে বোকা বানিয়ে এ ভাইরাসটি আক্রমণ করে টাইমলাইনে। তবে ফেসবুকে প্রোফাইলের রং পরিবর্তনের এই ভাইরাসটি আগেও ছিল। ফেসবুক কর্তৃপক্ষ সেটি তখন সরিয়ে ফেললেও আবারো তা ফিরে এসেছে।

একটি বিজ্ঞাপনের আকারে ফেসবুক ব্যবহারকারীকে তাতে ক্লিক করতে প্রলুব্ধ করে। এতে বলা হয়, এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরা তাদের প্রোফাইলের রং পরিবর্তনের সুযোগ পাবেন। এই অ্যাপটি ডাউনলোড করতেও বলা হয়। সেটি ডাউনলোড করতে গেলেই ভাইরাসপূর্ণ একটি সাইটে চলে যাবেন আপনি। এরপর থেকেই শুরু বিপদের রাজ্যে পথচলা।

আর আপনার ফেসবুকের লগইন তথ্য চুরি করে নেয় এই ভাইরাসটি। এছাড়াও ব্যবহারকারীদের রং পরিবর্তন করার জন্য একটি টিউটোরিয়াল ভিডিও দেখতে বলে। বিজ্ঞাপনে ক্লিক করার পর যদি ব্যবহারকারী ভিডিও না দেখেন, তখন ওই ম্যালওয়্যারপূর্ণ সাইটটি জোর করে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বাধ্য করে। এছাড়াও কম্পিউটারে একটি পর্নোগ্রাফিক ভিডিও প্লেয়ার ডাউনলোড করানোর চেষ্টাও করে। এতে ক্লিক করলে ফেসবুক ব্যবহারকারীদের বন্ধুদের কাছেও এটি ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে।


তাই এ ধরনের লিংক বা বিজ্ঞাপনে প্রলোভিত হয়ে ক্লিক করবেন না। যদি এ ধরনের কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করা দেখেন তবে তা দ্রুত আন-ইনস্টল করে দিন এবং দ্রুত ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন।

নতুন এই ভাইরাসটি ছাড়াও ফেসবুকে বেশ কয়েকটি জনপ্রিয় স্ক্যাম সম্পর্কে সতর্ক থাকারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এর মধ্যে আরে একটি হলো- প্রোফাইল দেখার পরিসংখ্যান। আপনার ফেসবুক প্রোফাইল কে কতবার দেখছেন, তা জানানোর জন্য একটি লিংক হয়তো আপনার নিউজ ফিডে দেখতে পারেন। কারা কতোবার আপনার প্রোফাইল দেখছেন, সে তথ্য জানানোর জন্য বিজ্ঞাপন আকারে যে প্রতিশ্রুতি দেয়া হয়, তা সম্পূর্ণ ভুয়া। ফেসবুক এ ধরনের কোনো জিনিস অনুমোদন করে না। এ ধরনের কোনো লিংক দেখলে ক্লিক করবেন না।

এরকমই আর একটি হলো কোনো বিখ্যাত ব্যক্তিত্বের নামে সেক্স টেপ। ‘লিকড সেক্স টেপ’ নামে ফেসবুকে অসংখ্য স্প্যাম রয়েছে। যেগুলোর কারণে আপনি হারাতে পারেন আপনার অ্যাকাউন্টটি।

এছাড়াও বিনামূল্যে ফেসবুকের টি-শার্ট বা অন্য কোনো উপহার সামগ্রী দেয়ার লোভ দেখিয়ে আপনাকে কোনো লিংকে ক্লিক করতে বলা হলে তাতেও ভুলে ক্লিক করবেন না। কারণ তার পেছেন রয়েছে অন্ধকার জগৎ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here