"চার অক্ষরের ভালোবাসা" নিয়ে আসছেন পপি !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 19, 2014

"চার অক্ষরের ভালোবাসা" নিয়ে আসছেন পপি !!!!!


ছবির নাম চার অক্ষরের ভালোবাসা। মুক্তি পেতে যাচ্ছে ২৮ নভেম্বর। তবে ছবি মুক্তির চেয়ে বড় খবর হলো, এ ছবির মাধ্যমে অনেক দিন পর বড় পর্দায় আসছেন অভিনেত্রী পপি। তাঁর হিসাবে তা-ও বছর তিনেক হবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই নায়িকার সর্বশেষ ছবি ছিল গার্মেন্টস কন্যা। মুক্তি পেতে যাওয়া ছবিটি সম্পর্কে পপি বলেন, ‘মূলত এটা একটা নারীপ্রধান সিনেমা। সুন্দর গল্প, লোকেশন ও বেশ কিছু সুন্দর গান রয়েছে ছবিতে। আমার বিশ্বাস, শহর ও গ্রাম সব জায়গার নারীরা ছবিটি পছন্দ করবেন। মোটকথা ভালোবাসা নিয়ে আমি আসছি।’

গ্রামপ্রধান গল্প নিয়েই চার অক্ষরের ভালোবাসা। পপি বললেন, ‘এই ছবিতেই প্রথমবারের মতো নিরবের সঙ্গে কাজ করেছি আমি। সঙ্গে ছিলেন ফেরদৌস। সব মিলিয়ে দারুণ এক রসায়ন উপভোগ করবেন দর্শক।’

সিনেমায় অভিনয় কমিয়ে দেওয়া প্রসঙ্গে পপি বলছিলেন, ‘সবার আগে দরকার ভালো বাজেট, তারপর ভালো গল্প ও মেধাবী পরিচালক। খেয়াল করলে দেখবেন, সবকিছুর দাম বাড়ছে কিন্তু সিনেমার বাজেট দিন দিন কমছে। আর গল্প বলতে এখনকার সিনেমায় তেমন কিছুই নেই। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ করা হয়ে ওঠে না। প্রতিদিন আমার কাছে অসংখ্য ছবির প্রস্তাব আসে। গল্প ও বাজেট জানার পর সেগুলো না করা ছাড়া আমার আর কোনো উপায় থাকে না।’

চলচ্চিত্রে অভিনয় কমিয়ে দিলেও পপি দাবি করেন, তিনি নিয়মিত কাজ করছেন। তাঁর দাবি, ‘ঈদ উপলক্ষে টেলিভিশনে কাজ করি। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিই। সব মিলিয়ে তো ব্যস্ত সময়ই পার করি। মনে রাখবেন, আমি কিন্তু বিদায় নিইনি।’

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here