গোপালগঞ্জে দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, প্রতিবাদে অবরোধ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 19, 2014

গোপালগঞ্জে দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু, প্রতিবাদে অবরোধ !!!!!


গোপালগঞ্জে বাসচাপায় এক স্কুলছাত্রের মৃত্যুর পর প্রায় আধা ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিফতা সিকদার (১০) চন্দ্রদীঘলিয়া গ্রামের মোয়াজ্জেম সিকদারের ছেলে। সে চন্দ্রদীঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

ওসি জানান, মিফতা রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর প্রতিবাদে স্থানীয়রা ঢাকা-খুলনা মহাসড়ক আটকে বিক্ষোভ শুরু করে।
পরে পুলিশের মধ্যস্থতায় আধা ঘণ্টা পর সড়কে আবার যান চলাচল শুরু হয় বলে জানা ওসি।

পুলিশ মুকসুদপুর থেকে দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক করেছে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here