মটোরোলার স্মার্টফোনে ২১ মেগাপিক্সেল ক্যামেরা !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 17, 2014

মটোরোলার স্মার্টফোনে ২১ মেগাপিক্সেল ক্যামেরা !!!!!


বাজারে এলো মটোরোলার বহু প্রতীক্ষিত ড্রয়েড টার্বো (Droid Turbo)। নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ২.৭ গিগাহার্জ কোয়াডকোর স্ন্যাপড্রাগন প্রসেসর। ৫.২ ইঞ্চির পর্দার ফোনটিতে রয়েছে অ্যান্ডয়েডের কিটক্যাট ভার্সন।

এছাড়া রয়েছে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরি। একই ফোনের আরেকটি মডেলে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে।

তবে ফোনটির মূল চমক ক্যামেরায়। এতে রয়েছে ২১ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আছে অত্যাধুনিক ফ্ল্যাশ।

আরো রয়েছে ৩৯০০ এমএএইচ ব্যাটারি। যার ফলে গ্রাহকেরা দীর্ঘক্ষণ কথা বলতে পারবেন।
পাশাপাশি রয়েছে ফোরজি, থ্রিজি, জিপিএস, ওয়াইফাই ও ব্লুটুথের সুবিধা।

আপাতত মেটালিক কালো ও লাল রঙে পাওয়া যাবে এই ফোন। ৩২ জিবির ফোনটি কিনতে গ্রাহকদের খরচ পড়বে ভারতীয় ৩৪ হাজার ৯৯০ রুপি বা বাংলাদেশি প্রায় ৪৪ হাজার টাকা। খুব শিগগিরই এটি বাংলাদেশের বাজারে আসবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here