আর নিজের পকেটের টাকা খরচ করে ইন্টারনেট সেবা নিতে হবে না। কারণ ফেসবুকের পর এবার ফ্রি ইন্টারনেট দেবে বিশ্বের এক নম্বর প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান মাইক্রোসফট। আর এতে করে সবচেয়ে বেশি সুবিধা পাবে গ্রামীণ লোকজন।
মাইক্রোসফটের উপমহাদেশীয় প্রধান ভাস্কর প্রামাণিক জানান, ‘ওয়াইট স্পেস’ অর্থাৎ দুই টেলিভিশনের মধ্যে অব্যবহৃত স্পেকট্রামের মাধ্যমে ওয়ারলেস ব্রডব্যান্ড ব্যবহার করা যাবে। যেসব দুর্গম এলাকায় এখনো পৌঁছায়নি ইন্টারনেট সেবা সেসব এলাকায় এ ডিভাইসের মাধ্যমে ব্যবহার করা যাবে বিনামূল্যে ইন্টারনেট।
আরো মজার বিষয় হচ্ছে এ ইন্টারনেট ওয়াইফাইয়ের মতো ১০০ মিটার জায়গায় বিস্তৃত থাকবে না, ২০০ থেকে ৩০০ মেগাহার্টস স্পেকট্রামের মাধ্যমে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত অঞ্চলে তা ব্যবহার করা সম্ভব হবে। বর্তমানে এভাবেই দূরদর্শনে প্রযুক্তি ব্যবহার করা হয়।
যদিও এ সেবা বর্তমানে ভারতে বিস্তৃত থাকবে। পরবর্তীতে তা সীমানা পেরিয়ে এদেশেও পৌঁছবে।


No comments:
Post a Comment