বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন ওয়েবসাইট এখন পোর্টালে !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, November 16, 2014

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন ওয়েবসাইট এখন পোর্টালে !!!!!


বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের অধীনে নতুনভাবে প্রস্তুতকৃত ওয়েব পোর্টাল www.most.gov.bd এর যাত্রা শুরু হয়েছে। আগের ওয়েব পোর্টালের তুলনায় এটি বেশী সুবিন্যস্ত, তথ্যবহুল এবং সহজে ব্যবহারযোগ্য। বাংলা ও ইংরেজি দুই মাধ্যমেই এ ওয়েব পোর্টাল দেখা যাবে।

রোববার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এটি উদ্বোধন করেন।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর। আর সে লক্ষ্যে এ সরকার তথ্য প্রযুক্তিকে বিগত ৬ বছরে সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এক্ষেত্রে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র ও জাতীয় তথ্য বাতায়ন সবচেয়ে বড় উদাহরণ।’

উদ্বোধন অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত সচিব (প্রশাসন) দিলীপ কুমার বসাক, এনডিসি, অতিরিক্ত সচিব কাজী সালাহ্‌উদ্দিন আকবর ও নূরজাহানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাসমূহের প্রধানরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here