সাভারে বাসচাপায় সায়েম (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েম মাগুরা জেলার মোহাম্মদপুর থানার সতিজাতপুর গ্রামের শামসুদ্দীন খানের ছেলে। তিনি সাভারের সাদাপুর এলাকায় ভাড়া বাড়িতে থেকে অটোরিকশা চালিয়ে জিবীকা নির্বাহ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সয়েম প্রতিদিনের মতো শুক্রবার দুপুরেও অটোরিকশা নিয়ে বলিয়াপুর থেকে আমিনবাজারের উদ্দেশে রওনা হন। এ সময় বলিয়াপুর এলাকার একটি সিএনজি স্টেশনের সামনে পৌঁছলে পেছন থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে রিকশাটি ধুমড়ে মুচড়ে যায় এবং চালক মহাসড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাস বা বাসের চালককে আটক করা যায়নি।


No comments:
Post a Comment