বোন অর্পিতার বিয়েতে একজন স্পেশাল গেস্ট ছিল সালমান খানের। নাম লুলিয়া ভান্তুর। স্বর্ণকেশী এ বিদেশিনী রোমানিয়ান মডেল ও অভিনেত্রী। বিয়েতে সবার কাছে তাকে ‘গার্লফ্রেন্ড’ বলেই পরিচয় করিয়ে দেন বলিউড স্টার সল্লু মিয়া।
শুধু তাই নয় সালমানের পরিবারের পক্ষ থেকেও লুলিয়ার প্রতি আলাদা যত্ন নেয়া হয়েছে। এমনকি লুলিয়াকে রেখে সালমান এক মুহূর্তের জন্যও কোথাও জাননি। অর্পিতার বিয়েতে যাওয়া এক নিমন্ত্রিত অতিথির বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।
ওই নিমন্ত্রিত অতিথি জানান, অর্পিতার বিয়েতে লুলিয়া সম্পূর্ণ ভারতীয় পোশাকে সেজেছিলেন। মুম্বাইতে অর্পিতার রিসিপশন শেষ করেই তিনি দেশে ফিরবেন। বান্দ্রার একটা পাঁচতারা হোটেলে লুমিয়াকে রেখেছেন সালমান। আর এ হোটেলটি তার বাড়ির খুব কাছেই। যখন খুশি চলে আসতে পারেন সেখানে।
সালমানের সঙ্গে লুলিয়ার পরিচয় হয় ২০১১ সালে। অথচ কদিন আগে জ্যাকলিন এবং ডেইজি শাহ’র নাম জড়িয়ে সালমানের বিরুদ্ধে অনেক গুজব ছড়ায়।


No comments:
Post a Comment