প্রস্তুতি ম্যাচে পরীক্ষা দিয়ে ওয়ানডেতে ফিরলেন শফিউল - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 20, 2014

প্রস্তুতি ম্যাচে পরীক্ষা দিয়ে ওয়ানডেতে ফিরলেন শফিউল


বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম দুই ওয়ানডে দলে ডাক পেলেন জাতীয় দলের পেসার শফিউল ইসলাম। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিষয়টা নিশ্চিত করেছে। শেষ টেস্টে বল হাতে জাতীয় দলের এ পেসার দারুণ পারফরম্যান্স খেলালেও চট্টগ্রামের দুই ওয়ানডের জন্য মাশরাফির ১৩ জনের দলে প্রথমে যায়গা হয়নি তার।

বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে ৫০ ওভারের ম্যাচে প্রস্তুতির পরীক্ষা দেন পেসার শফিউল ইসলাম। জাতীয় দলের অন্যতম সেরা এ পেসার একমাত্র প্রস্তুতি ম্যাচে বল হাতে জ্বলে উঠেছিলেন। মাত্র ৯ ওভার বল করে ২৪ রানে জিম্বাবুয়ের দুটি উইকেট শিকার করেনতিনি।

একই ভেন্যুতে টেস্টেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন শফিউল। প্রস্তুতি ম্যাচে পারফরম্যান্স দেখে খুশি হয়েই তাকে ওয়ানডে স্কোয়াডে ডাকলেন নির্বাচকরা। বৃহস্পতিবার মাশরাফিদের সঙ্গে কঠোর অনুশীলও করেছেন তিনি।

বাংলাদেশের ওয়ানডে দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আল আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত, জুবায়ের হোসেন এবং শফিউল ইসলাম।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here