ফরিদপুর সদরের মেইন রোডে দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম নিউ একতা ইলেকট্রনিক্সের উদ্বোধন করা হয়েছে।
মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এই শোরুমের উদ্বোধন করেন। এই শোরুমে বিশ্বের সর্বোচ্চ ও আধুনিক প্রযুক্তিতে তৈরি মার্সেল ব্র্যান্ডের সব প্রকার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম এ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী পাওয়া যাবে।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মালেক মিঞা, বিশিষ্ট সমাজ সেবক মো. ইউসুফ মোল্লা, পিআর অ্যান্ড মিডিয়ার নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, মার্সেলের এরিয়া ম্যানেজার মো. আব্দুস সবুরসহ প্রমুখরা।
উদ্বোধনী অনুষ্ঠানে মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান বলেন, ‘মার্সেল বাংলাদেশের দ্রুত অগ্রসরমান ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম একটি। গুণেমানে অনন্য বলেই মার্সেল ব্র্যান্ডের পণ্যসামগ্রী ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। আর এজন্যই প্রতিটি গুরুত্তপূর্ণ স্থানে মার্সেলের এক্সক্লুসিভ শোরুম স্থাপন করা হচ্ছে।’


No comments:
Post a Comment