এবার দেশের লিও ক্লাবগুলোর মধ্যে শুরু হচ্ছে ক্রিকেটের ধুমধাড়াক্কা লড়াই টি-টোয়েন্টি।
লায়ন্স ৩১৫ এ২- এর আয়োজনে শুক্রবার (৯ জানুয়ারি) থেকে লায়ন্স প্রিমিয়ার লিগ (এলপিএল) টি-২০ নামে এ লড়াই মাঠে গড়াতে যাচ্ছে।
এদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ক্রিকেটের এ জমজমাট লড়াইয়ের উদ্বোধন করবেন লায়ন রইস আহমেদ এমজেএফ।
শিরোপা জয়ের এ লড়াইয়ে মাঠে নামছে দেশের বিভিন্ন জেলার ১৬টি লিও ক্লাব।
১৬টি ক্লাব হলো- এলপিএল ডিলাইটার্স, টাঙ্গাইল টাইগার্স, টাঙ্গাইল সিটি টাইগার্স, এমবিএসটিউ টাইগার্স, সৈয়দপুর ফায়ার এক্সপ্রেস, ওয়েসিস হিরোস, বার্নিং ফ্লাওয়ার, ক্রেক প্লাটান, ইম্পেরিয়াল আইকন, ক্যামব্রিয়ান ফ্রেন্ডস, নারায়ণগঞ্জ গ্রেটার্স, সেন্ট্রাল চার্জাস, শেওড়াপাড়া নাইট রাইডার্স, সিটি রাইডার্স, দুরন্ত দীপিকা ও প্লাটিনাম রকার্স।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment