চাকমা ভাষায় নির্মিত প্রথম বাংলাদেশি ছবি ‘মর থেংগারি’ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 8, 2015

চাকমা ভাষায় নির্মিত প্রথম বাংলাদেশি ছবি ‘মর থেংগারি’ !!!!!


ছবিঃ ‘মর থেংগারি’ ছবির দৃশ্য
এক চাকমা প্রান্তিক মানুষকে নিয়ে ছবিটির কাহিনী। ব্যক্তিটির নাম কমল। তার আশেপাশের চরিত্রগুলোও চাকমা জনগোষ্ঠীর। ঘটনার স্থান, সময়, পরিবেশ সবকিছুতেই চাকমাদের একচ্ছত্র দখল। এর আগে এভাবে ফ্রেমে, কাহিনীতে, ভাষায় চাকমাদেরকে তুলে ধরা হয়নি। অং রাখাইনের ‘মাই বাইসাইকেল’ চলচ্চিত্রটিকে তাই বলা হচ্ছে চাকমা ভাষায় নির্মিত প্রথম ছবি।

চাকমা জনগোষ্ঠীরই ছেলে অং রাখাইন। অনেকদিন ধরেই যুক্ত আছেন চলচ্চিত্র ও নাট্য আন্দোলনের সঙ্গে। নিজের আশপাশে বেড়ে ওঠা কাহিনীকেই অবলম্বন করেছেন প্রথম ছবি নির্মাণের ক্ষেত্রে। আদিবাসী চাকমা সমাজের জীবনসংগ্রাম উঠে এসেছে তার ‘মাই বাইসাইকেল’ ছবিতে। চাকমা ভাষায় ছবিটির নাম ‘মর থেংগারি’।

কিছুদিন আগে ঢাকায় হয়ে গেলো ১৩তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও উন্মুক্ত চলচ্চিত্র উৎসব। সেখানে প্রদর্শিত হয়েছিলো ছবিটি। এবার প্রদর্শিত হবে সাউথ এশিয়ান ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে। ৮ জানুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে এটি। ‘মাই বাইসাইকেল’ দেখানো হবে উৎসবের শেষ দিনে ১০ জানুয়ারি রাত ৮টায় স্থানীয় নন্দন কাননস্থ থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here