"প্রবাসে দেশের শিকড়" এই স্লোগানকে সামনে রেখে গত ১৮ জানুয়ারি ফ্রান্সে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাত্রা শুরু করলো মাদারীপুর জেলা অ্যাসোসিয়েশন, ফ্রান্স। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর আলী খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সরোয়ার হোসেন হীরা। পরিচালনায় ছিলেন প্রচার সম্পাদক অহিদুজ্জামান টিপু ও সাংগঠনিক সম্পাদক রানা রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কনসাল্টিংয়ের প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে আলী খান বলেন, ‘মাদারীপুর অ্যাসোসিয়েশন ফ্রান্স যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে আমার বিশ্বাস তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।’
কাজী এনায়েত উল্লাহ বলেন, ‘ফ্রান্সে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিদের হয়ে মাদারীপুর অ্যাসোসিয়েশন ফ্রান্স কাজ করবে।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি সরোয়ার হোসেন হীরা তার বক্তব্যে বলেন, ‘ফ্রান্সে বসবাসরত মাদারীপুরবাসীসহ সব প্রবাসী বাংলাদেশিদের উন্নয়নের জন্য কাজ করার লক্ষ্যেই আমাদের এই সংগঠন।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- মাদারীপুর জেলা অ্যাসোসিয়েশন, ফ্রান্সের সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেন, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি শাজাহান রহমান, স্পেনের মো. শফিক খান প্রমুখ।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment