অবরোধের আগুনে জ্বলছে দেশ ।। ৭ যানবাহন ও বরিশালে ২ লঞ্চে আগুন !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 21, 2015

অবরোধের আগুনে জ্বলছে দেশ ।। ৭ যানবাহন ও বরিশালে ২ লঞ্চে আগুন !!!!!


৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের ১৫তম দিনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় লঞ্চ ও অন্যান্য যানবাহনে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকায় ৩টিসহ বিভিন্ন জেলায় ৭টি যানবাহনে আগুন দেয়া হয়েছে। মঙ্গলবার এ আগুন দেয়া হয়।

ঢাকা: রাজধানীর গুলিস্তান হকি স্টেডিয়ামের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অজ্ঞাতরা।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ধানমন্ডি ২৭ নম্বরে ভোর পৌনে ৫টার দিকে একটি গণমাধ্যমের গাড়িতে আগুন দেয়া হয়।

সাভারের আশুলিয়ার বাড়ইপাড়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অজ্ঞাতরা।

রাত ৮টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাড়ইপাড়া বাসস্ট্যান্ডে এলে হঠাৎ করে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

বরিশাল : বরিশাল থেকে ঢাকাগামী এমভি সুন্দরবন-৭ ও এমভি পারাবত-১০ নামে দু’টি লঞ্চে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।

রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ নজরুল ইসলাম এ ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই দুটি লঞ্চের তৃতীয় তলার ৩টা কেবিনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও তাৎক্ষণিকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে লঞ্চটি ঘাট থেকে দ্রুত সরিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কিশোরগঞ্জ : জেলার ভৈরবে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রাত পৌনে ৮টার দিকে উপজেলার আবেদীন হাসপাতালের সামনে সিলেট-ভৈরব মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আবেদীন হাসপাতালের সামনে চলনবিল পরিবহনের ফাঁকা একটি বাস দাঁড় করানো ছিল। রাত পৌনে ৮টার দিকে কয়েকজন যুবক বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

গাজীপুর : গাজীপুরের শিববাড়িতে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্বরোড রেলক্রসিং নামক স্থানে দু’টি আলুবোঝাই ট্রাকে আগুন দিয়েছে অজ্ঞাতরা।

রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here