‘পাগলের বাড়ি’তে কণ্ঠশিল্পী মুন !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, January 10, 2015

‘পাগলের বাড়ি’তে কণ্ঠশিল্পী মুন !!!!!



ছবিঃ পাগলের বাড়ি’ নাটকে ইনামুল হকের সঙ্গে মুন
গান নিয়েই সারাবছর কাটে কণ্ঠশিল্পী মুনের। তবে নতুন বছরে ভিন্নরুপে দেখা যাবে তাকে। এবারই প্রথম একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। নাম ‘পাগলের বাড়ি’। লিখেছেন ফেরারী ফরহাদ, পরিচালনায় রাশেদ রাহা।

এ নাটকে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সোহেল খান, ফারুক আহমেদ, ড. ইনামুল হক, মিঠু প্রমুখ। ঢাকা ও আশপাশের এলাকায় এর দৃশ্যধারণ হয়েছে। শিগগিরই চ্যানেল আইয়ে ‘পাগলের বাড়ি’র প্রচার শুরু হবে।

মুন সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, ‘হঠাৎ করেই অভিনয়ের প্রস্তাব পেলাম। বিশেষ করে অভিনেতা সোহেল খানের অনুপ্রেরণায় কাজটি করছি। নাটকের গল্পে আমার চরিত্রের নাম নীলু। সে চোরের বউ। মজার একটি চরিত্রে অভিনয় করছি। বেশ ভালো লাগছে কাজটি করে। তবে গানই আমার সবকিছু।’

শিগগিরই মুনের একটি মিউজিক র্ভিডিও বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। তারেক আনন্দের লেখা ‘পাগলামি’ শিরোনামের গানটিতে মশিউর বাপ্পীও কণ্ঠ দিয়েছেন। মধ্যপ্রাচ্যের বাহরাইনে চিত্রায়িত ভিডিওটি নির্মাণ করেছেন শাকিল দেওয়ান।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here