৫ দিনের রিমান্ডে শমসের মবিন চৌধুরী !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, January 10, 2015

৫ দিনের রিমান্ডে শমসের মবিন চৌধুরী !!!!!


বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার মবিনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে চায় ‍পুলিশ। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট এমদাদুল হকের আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে বিকেলে শমসের মবিনকে আদালতে হাজির করেন শাহবাগ থানায় দায়ের করা ছবি বিশ্বাস হত্যা চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা একেএম সাইদুল হক ভুইয়া।

পুলিশের পক্ষ থেকে মবিনকে ১০ দিনের রিমান্ডে চাওয়া হয়। শমসের মবিনের পক্ষের আইনজীবী অন্যদিকে আবেদন করেন তার জামিনের জন্য।

আদলত শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ, যদিও এজাহারে তার নাম নেই।

গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর বনানী ডিওএইচএসের ১ নম্বর রোডের ৯২নং বাসা থেকে শমসের মবিনকে ধরে নিয়ে যায় ডিবি।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বকশিবাজারে বিএনপি ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও হামলা চালানো হয়। এসময় নেত্রোকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সরকারদলীয় সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা চালান বিএনপি কর্মীরা। এতে এমপি ও তার গাড়িচালক আহত হন। পরে হামলাকারীরা এমপির গাড়িতে অগ্নিসংযোগ করে।

ওই ঘটনায় শাহবাগ থানায় ছবি বিশ্বাসকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে পুলিশ।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here