বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হলে আরাফাত রহমান কোকোকে হাসপাতালে নেওয়ার পথেই শেষ নিশ্বাঃস ত্যাগ করেন তিনি।
তার দাফন ও জানাজার বিষয়ে পারিবারিক সিদ্ধান্তের পর সবাইকে জানানো হবে বলে তিনি জানান।
নিহত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার শান্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের মে মাসে আটক অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বিদেশে চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল তাকে। তারপর থেকে তিনি বিদেশেই অবস্থান করছিলেন।
আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment