রবি ও সোমবার দেশব্যাপী ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, January 24, 2015

রবি ও সোমবার দেশব্যাপী ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট !!!!!


রোববার সকাল থেকে ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। ঢাকা মহানগরীসহ দেশব্যাপী রোববার ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।

বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সরকারের নাশকতার ষড়যন্ত্র এবং ২০ দলীয় জোটের ১০ হাজার নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে বিএনপির সহদফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে হরতালের ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আগামীকাল ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা মহানগরীসহ দেশব্যাপী শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালনের জন্য বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে অনুরোধ জানানো হচ্ছে।’

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here