পাক ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান ও ব্রডকাস্ট সাংবাদিক রেহাম খানের বিয়ে নিয়ে দীর্ঘদিনের গুজবের অবশেষে সমাপ্তি ঘটেছে।
রাজধানী ইসলামাবাদের বনি গালায় ইমরানের বাসভবনে বৃহস্পতিবার তাদের বিয়ে সম্পন্ন হয়। এক লাখ রুপি দেনমোহরে ইমরান ও রেহামের বিয়ে পড়ান মুফতি সাঈদ। বেশ অনাড়ম্বরভাবে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। খবর ডনের
ডন অনলাইন জানায়, ২১ বছর বয়সী সন্তানের জননী রেহামকে ঘরে তোলার আনুষ্ঠানিকতায় শেরওয়ানি পরেন বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের এ অধিনায়ক।
নাম প্রকাশ না করার শর্তে বিয়ের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত একজন জানান, যতদূর জানতে পেরেছি দ্বিতীয় বিয়ের বিষয়টি ইমরান খান সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় হিসেবে মনে করছেন। তাই কোনো বিয়ের কার্ড ও আয়োজন করা হয়নি।
তিনি জানান, ‘নিকাহ’র আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার দু’জনকে বরণ করে নেয়া হবে।
এর আগে ব্রিটিশ, ভারতীয় এবং পাকিস্তানি গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান ব্রিটিশ বংশোদ্ভূত পাকিস্তানি উপস্থাপক রেহাম খানকে গোপনে বিয়ে করেছেন। রেহাম খান বয়সে ২৯ বছরের ছোট ইমরান খানের।
২০০৪ সালে জেমিমা খানকে বিয়ে করেছিলেন ইমরান। সেই ঘরে তার দুই সন্তানও রয়েছে। অন্যদিকে রেহাম খানের প্রথম সংসারে তিন সন্তান রয়েছে। বর্তমানে তিনি ডন নিউজের উপস্থাপক।
ইমরান খানের বিয়ের অনুষ্ঠানের ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=9JUt8DE8sKY
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment