খালেদা জিয়ার খোঁজখবর নিলেন বিজেপি সভাপতি !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, January 9, 2015

খালেদা জিয়ার খোঁজখবর নিলেন বিজেপি সভাপতি !!!!!


ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ টেলিফোনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন বলে বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে বেগম জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে অবস্থানরত সাংবাদিকদের হাতে এ বিজ্ঞপ্তি তুলে দেন খালেদার প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

এতে বলা হয়েছে, গতকাল বুধবার রাত ১০টায় খালেদাকে টেলিফোন করে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ। কথপোকথনে বেগম জিয়ার দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি।

নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বেগম জিয়া অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া এতে আরো বলা হয়েছে, দেশ-বিদেশের আরো অনেকে টেলিফোনে বিএনপি চেয়ারপারসনের খোঁজ নিয়েছেন। উদ্বেগও জানিয়েছেন তারা।

দশম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তির দিনটিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে ৩ জানুয়ারি গভীর রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ের সামনে পুলিশের সংখ্যা বাড়ানো হয়। তখন থেকে কার্যত তিনি অবরুদ্ধ ছিলেন। সোমবার সমাবেশে যোগ দিতে কার্যালয় থেকে বের হতে চাইলেও পুলিশ তাকে বের হতে দেয়নি। এ সময় মহিলা দলের কয়েকজন ওই কার্যালয়ের গেট ভাঙার চেষ্টা করলে পুলিশ পিপার স্প্রে করে। পরে তিনি কার্যালয়ের ভেতরে দাঁড়িয়েই গণমাধ্যমে বক্তব্য দেন। এ সময় তাকে কাশতে ও চোখ মুছতে দেখা যায়।
ওইদিনই সন্ধ্যার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here