ধানমণ্ডিতে বাসে আগুন !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, January 13, 2015

ধানমণ্ডিতে বাসে আগুন !!!!!

5
রাজধানীর ধানমণ্ডির ২৭ নম্বর সড়কে রাপা প্লাজার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন। আজ মঙ্গলবার এ অবরোধের অষ্টম দিন। অবরোধের ডাক আসার পর থেকে প্রতিদিনই রাজধানীতে একাধিক বাসে আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। বিএনপির তরফ থেকে বলা হচ্ছে এসব ঘটনার সঙ্গে সরকার জড়িত।

অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা এর জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করছেন।
দুই দলের পাল্টাপাল্টি এমন দোষারোপের মধ্যে বেড়েই যাচ্ছে অগ্নিসংযোগের ঘটনাগুলো।

মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন। তবে তাৎক্ষণিকভাবে তিনি ঘটনায় ক্ষয়ক্ষয়তির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি।

সন্ধ্যা ৭টার দিকে এ বিষয়ে জানতে ধানমণ্ডি থানায় যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, এ সম্পর্কে তাদের কাছে এখনো কোনো তথ্য নেই।

এর ঘণ্টাখানেক আগে মতিঝিলে একটি কারেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সে সময় ওই এলাকায় বেশ কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হয়।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here