সমুদ্র সৈকতে জ্যাকুলিনের ধ্রুপদী নাচ !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, January 19, 2015

সমুদ্র সৈকতে জ্যাকুলিনের ধ্রুপদী নাচ !!!!!


‘কিক’ ছবিতে অভিনয়ের মাধ্যমে পাল্টে গিয়েছে শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিনের ক্যারিয়ারের মোড়। তাই ভিকি সিং পরিচালিত ‘রয়’ ছবিতে নিজেকে উজার করে দিয়েছেন। ফলস্বরূপ এই ছবির একটি গানের দৃশ্যে তাকে ধ্রুপদী নৃত্য পরিবেশন করতে দেখা যাবে।

রণবীর কাপুর আর অর্জুন রামপালের সঙ্গে অভিনীত ‘রয়’ ছবিটি আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে ‘বন্ড বন্ড’ শিরোনামের একটি গানের সঙ্গে ধ্রুপদী নৃত্য পরিবেশন করেছেন জ্যাকুলিন। এ জন্যে কঠোর পরিশ্রম করে ধ্রুপদী নৃত্যের কয়েকটি মুদ্রা আয়ত্ত্ব করেছেন।

পরিচালক ভিকি সিং এই গানটিতে জ্যাকুলিনকে একই সঙ্গে শৈল্পীক ও আবেদনময়ী নারী হিসেবে উপস্থাপন করেছেন। এ প্রসঙ্গে জ্যাকুলিন বলেন, ‘গানটির সঙ্গে পারর্ফম করার জন্য আমাকে কিছু ভিডিও ক্লিপস দেয়া হয়েছিলো। যা দেখে আমি বডি ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত্ব করতে পারি। কিন্তু নাচের ক্লিপস গুলো দেখে মনে হলো এগুলো আয়ত্ত্ব করা অনেক কঠিন। তারপর আশা ছাড়লাম না।’

তিনি আরো বলেন, ‘এক্ষেত্রে আমাকে নাচের কোরিওগ্রাফার আহমেদ খুবই সাহায্য করেছেন। সবগুলো মুদ্রা হাতে ধরে শিখিয়েছেন। ফলাফল হিসেবে শ্যুটিং এর সময় খুব একটা সমস্যা হয়নি।
উল্লেখ্য, জ্যাকলিনকে ‘রয়’তে দ্বৈত চরিত্রে দেখা যাবে। দ্বৈত চরিত্রের একটিতে তাকে চলচ্চিত্র পরিচালক এবং অন্যটিতে একজন শিল্পানুরাগী হিসেবে উপস্থাপন করা হয়েছে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।  

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here