নতুন প্রি-পেইড গ্রাহকদের জন্য অ্যাকুইজিশন ও বন্ধ সংযোগ চালু করলে উইন-ব্যাক অফার চালু করলো মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। নতুন ও নীরব গ্রাহকরা ১৮ বা ৬৮ টাকা রিচার্জ করলে ‘আনলিমিটেড’ ভয়েস, এসএমএস ও ইন্টারনেটের বোনাস উপভোগ করতে পারবেন।
প্রতিটি কল করা ও এসএমএস পাঠানোর পর গ্রাহকরা আরো এক মিনিট ও একটি এসএমএস ফ্রি পাবেন। এছাড়া যেকোন রেগুলার ইনটারনেট প্যাক (৪ মেগাবাইট ও ২৫ মেগাবাইট ইন্টারনেট প্যাক ছাড়া) কিনলে শতকরা ৫০ ভাগ বোনাস উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
বর্তমান প্রি-পেইড গ্রাহকরাও ১৮ বা ৬৮ টাকা (ট্যারিফ হবে সারা দিন-রাত প্রতি ১০ সেকেন্ডে ১৫ পয়সা) রিচার্জ করার পর *৮৯৯৯*৪# (মাইগ্রেশন কোড) নাম্বারে ডায়াল করে আনলিমিটেড বোনাস অফারটি উপভোগ করতে পারবেন।
আনলিমিটেড বোনাস ও স্পেশাল কল রেটের মেয়াদ ১৮ টাকা রিচার্জে ৭ দিন। অন্যদিকে ৬৮ টাকা রিচার্জে ৩০ মেয়াদ পাওয়া যাবে। অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী গ্রাহকরা www.robi.com.bd or www.facebook.com/RobiFanz সাইটটি ভিজিট করতে পারেন।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment