ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় ১০ দিন বাড়ানো হয়েছে। এবারই প্রথম ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়েছে।
রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বাণিজ্য মেলার পরিচালক এবং ইপিবি’র যুগ্ম সচিব এএফএম মনজুর কাদির সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে জানান, ১ জানুয়ারি থেকে শুরু হওয়া বাণিজ্য মেলা ৩১ তারিখে শেষ হওয়ার কথা থাকলেও হরতাল-অবরোধের কারণে ১০ দিন সময় বাড়ানো হয়েছে।
তিনি বলেন, ‘রাজনৈতিক সহিংসতার কারণে ব্যবসায়ীরা বলেছেন যে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে মেলার মেয়াদ নির্ধারিত সময় থেকে ১০ দিন বাড়ানো হয়েছে। ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নিতেই এই সময় বাড়ানো হয়েছে।’
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment