দ্রুত ৫০ হাজার পুলিশ নিয়োগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 25, 2015

দ্রুত ৫০ হাজার পুলিশ নিয়োগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী !!!!!



পুলিশ প্রশাসনে ৫০ হাজার পুলিশ নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা অপর্যাপ্ত। এ কারণে দ্রুত ৫০ হাজার পুলিশ নিয়োগের কাজ শেষ করতে হবে।’


প্রধানমন্ত্রী আরো বলেন, ‘নিয়োগ প্রক্রিয়াকে আরো সহজ করা প্রয়োজন। বিশেষ করে আমাদের শিক্ষক, চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে। আমাদের পুলিশ নিয়োগের ক্ষেত্রে প্রক্রিয়া সহজ করা হবে।’


নিয়োগ প্রক্রিয়া সহজ করতে আলাদা আলাদা উইং করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘বেতন ও চাকরি কমিশন, ২০১৩ এর সুপারিশ আমরা হাতে পেয়েছি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কাজ খুব তাড়াতাড়ি শুরু করা হবে।’

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here