ঢাকা বিভাগকে ভেঙ্গে ৩টি বিভাগে বিভক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের: প্রধানমন্ত্রী !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 25, 2015

ঢাকা বিভাগকে ভেঙ্গে ৩টি বিভাগে বিভক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের: প্রধানমন্ত্রী !!!!!


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকাকে তিনটি বিভাগে বিভক্ত করার পরিকল্পনা করছে সরকার। গ্রেটার ডিসট্রিক্ট বা জনসংখ্যা হিসেবে ধরে আমরা এটা করি। তখন মানুষ সত্যিকার সেবাটা পাবে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে এসে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় ময়মনসিংহকে বিভাগ করার কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকাকে বিভক্ত করা গেলে অনেক কর্মকর্তার নিয়োগ, প্রমোশন, চাকরির সুযোগ-সুবিধা হবে। একদিকে জনসেবা হবে অন্যদিকে প্রশাসনকে সম্প্রসারণ করা হবে। আবার আর্থিক বিষয়টা আমাদের চিন্তা করতে হবে। তাই আপাতত ঢাকায় দুই বিভাগ হোক। গ্রেটার ময়মনসিংহ, আর ঢাকা ঢাকাই থাকুক। এটা দ্রুত করার ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে পরেরটা পরে দেখা যাবে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, টেবিলে ফাইল পড়ে থাকা দীর্ঘদিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এটা আর চলবে না। দ্রুত ফাইল ছাড়তে হবে।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দেশে কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব হয়নি।

ঢাকাকে তিনটি বিভাগে বিভক্ত করার প্রয়োজনীতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘ঢাকায় ১৭টি জেলা। এটি সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে প্রশাসন চালানো কি যে কঠিন। এখানে আরো একটা বিভাগ হওয়া উচিত। ইতিমধ্যে আমরা ময়মনসিংহকে বিভাগ হিসেবে ঘোষণা দিয়েছি। অনেকে ঢাকা ছেড়ে যেতে চায়নি। এ রকম মতভেদ থাকবে। কিন্তু মানুষকে সত্যিকারভাবে সেবা দিতে গেলে মানুষের উন্নয়নের কাজ করতে গেলে এটা দরকার আছে।’

উপনেবেশিক ধ্যান ধারণা পরিবর্তন করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০০ বছর ব্রিটিশদের গোলামি করেছি। উপনেবেশিক ধ্যান ধারণা পরিবর্তন করে আধুনিক চিন্তা-ভাবনা মাথায় নিয়ে আমাদের চলতে হবে। যুগের পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হবে। নইলে আমরা পিছিয়ে যাবো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন তৈরিতে নিজেদের উদ্যোগ নেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বছরের পর বছর আমাদের অনেক জমি পড়ে আছে। এগুলো কাজে লাগিয়ে কর্মকর্তাদের আবাসন তৈরির ব্যবস্থা নিতে হবে। শুধু ঢাকা শহর নয়, ঢাকার বাইরেও কর্মকর্তাদের জন্য আবাসনের ব্যবস্থা নিতে হবে।এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here