সুন্দরবনের পাশে হলিউড তারকা (ভিডিওসহ) !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 15, 2015

সুন্দরবনের পাশে হলিউড তারকা (ভিডিওসহ) !!!!!


গত বছরের ৯ ডিসেম্বর বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে একটি তেলের ট্যাঙ্কার ডুবে যায়। সাড়ে তিন লাখ লিটারেরও বেশি ফার্নেস তেল নিয়ে সুন্দরবনের শ্যালা নদীতে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা পরবর্তী সময়ে এই ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারের তেমন হেলদোল না হলেও পরিবেশবাদী থেকে শুরু সমাজকর্মীরা এই দুর্ঘটনা নিয়ে কথা বলতে শুরু করেন। কিন্তু বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী বলেন, এই দুর্ঘটনা বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। কিন্তু ঘটনার পরে দিন যত গড়াচ্ছে ততই সুন্দরবনের ক্ষয়ক্ষতির পরিমান একে একে বাড়ছে।

সম্প্রতি মার্কিন অভিনেতা মার্ক রাফালো সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে সুন্দরবনের তেল ট্যাঙ্কার দুর্ঘটনা নিয়ে একটি ভিডিও চিত্র আপলোড করেছেন। সেখানে ‘একটিই বিশ্ব, একই জলধারা’ স্লোগানকে সামনে রেখে সুন্দরবনের প্রাণবৈচিত্র্য রক্ষার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন তিনি।
ভিডিওচিত্রে তিনি বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। গোলাপী ইরাবতী ডলফিন, রয়েল বেঙ্গল টাইগারসহ হাজারো প্রাণবৈচিত্র্যের বসবাস এই বনে। ওই দুর্ঘটনার কারণে সুন্দরবনের প্রাণবৈচিত্র্য পুরোপুরি দূষণের শিকার হচ্ছে। আপনি জানেন, আমাদের একটাই বিশ্ব আর এর জলধারা একই। তাই একটি স্থান ক্ষতিগ্রস্ত হলে আসলে আমরা সবাই ক্ষতিগ্রস্থ হই। সেখানে এখনও অনেকে কাজ করছেন। আমরা আমাদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে চাই। আর এজন্য আমরা কিছু ফান্ড সংগ্রহ করছি ‘ইন্ডিগোগো ক্যাম্পেইন’ নামে। আশা করি আপনিও এর অংশ হবেন।’

পাশাপাশি ভিডিওটিতে পরিবেশ বিষয়ক বিশেষজ্ঞ স্কট স্মিথ বলেন, ‘সুন্দরবনে যে দুর্ঘটনা ঘটেছে তাতে ওখানকার প্রাণবৈচিত্র্য হুমকির মুখে। শুধু তাই নয় সেখানে বসবাসরত মানুষের ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ হওয়ার সমূহ সম্ভবনা রয়েছে। মানুষের শরীরে এবং প্রকৃতিতে ক্ষতিকর প্রভাব শুরুর আগেই উন্নত প্রযুক্তি এবং কৌশল খাটিয়ে তেল অপসারণ করতে হবে। তা না হলে বিপর্যয় আসন্ন।’

বাংলাদেশ থেকে অনেক দূরের হলিউডের বিখ্যাত এক অভিনেতা যখন সুন্দরবন এবং প্রাণ-প্রকৃতি নিয়ে ভাবছেন, তখন আমাদের প্রশাসন প্রায় নির্বিকারই বলা চলে। নিতান্ত ব্যক্তি উদ্যোগে একদল মানুষ ঘটনার পর থেকেই তেল অপসারণের কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুবই অল্প সংখ্যক স্বেচ্ছাসেবী সুন্দরবনে দিনের পর দিন থেকে কাজ করছেন। কিছু বছর আগে নাইজেরিয়াতেও এমনি এক তেল দুর্ঘটনা ঘটেছিল। আর সেই দুর্ঘটনায় দেশটির প্রাণবৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়। এখনই কার্যকরী উদ্যোগ গ্রহণ না করতে পারলে হয়তো বাংলাদেশেরও নাইজেরিয়ার পরিণতি বরণ করতে হবে।


সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here