ফিফার বর্ষসেরা ফুটবল কোচ জোয়াকিম লো এবং কেলারম্যান !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, January 13, 2015

ফিফার বর্ষসেরা ফুটবল কোচ জোয়াকিম লো এবং কেলারম্যান !!!!!


ফিফার বর্ষসেরা কোচ হয়েছেন জার্মানির বিশ্বকাপ জয়ী কোচ জোয়াকিম লো। এছাড়া মহিলা কোচের বর্ষসেরার পুরস্কার উঠেছে উলফসবার্গের কোচ রাফ কেলারম্যানের হাতে।

জার্মানিকে বিশ্বকাপ জেতাতে জোয়াকিম লো’র ছিল অসামান্য ভূমিকা। তার অধীনে আয়োজক ও স্বাগতিক ব্রাজিলকে বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারায় তার শিষ্যরা। ফাইনালে ফেভারিট আর্জেন্টিনাকেও হারিয়ে বিশ্বশিরোপা নিজেদের করে নেয় জোয়ামিক লো’র ছাত্ররা।

পুরস্কার নেওয়ার পর জোয়াকিম লো বলেন, ২০১৪ নালটি আমার জন্য দারুণ একটি বছর ছিল। এটা আমার জন্য বিরাট সম্মানের দারুণ একটি বছর কাটানোর পর। এটা বিশ্বকাপের সুফল হিসেবে এসেছে। এটা আমার নিজস্ব সম্পত্তি নয়, এ পুরস্কারটি সবার জন্য।

বিশ্বসেরা হতে জোয়াকিম লো ৩৬.২৩ শতাংশ ভোট পেয়েছেন। তার পিছনেই রয়েছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। ২২.০৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হন আনচেলত্তি। আর অ্যাতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে ১৯.০২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হন।

এদিকে, মহিলা কোচের বর্ষসেরা পুরস্কার উঠেছে জার্মানির রাফ কেলারম্যানের হাতে। তিনি জার্মানির জায়ান্ট উলফসবার্গের হয়ে কোচিং পদে রয়েছেন। ২০১৩ সালে দলটিকে কেলারম্যান ট্রেবল শিরোপা পাইয়ে দিয়েছেন।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here