৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৮ জানুয়ারি।
সোমবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মৌখিক পরীক্ষার জন্য কমিশন হতে আলাদাভাবে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না বলে উল্লেখ করা হয়েছে এতে। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদেরকে কমিশনের ওয়েবসাইটে আপলোড করা সাক্ষাৎপত্র ডাউনলোড করে তা পূরণের পর নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে বলা হয়েছে।
দুই হাজার ৫২টি প্রথম শ্রেণীর পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পর প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা শেষে ৯ হাজার ৮২২ জন মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ করে পিএসসি।
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment