ইউটিউবে প্রকাশিত হল জেমসের "এত কষ্ট" গানের ভিডিও !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, January 13, 2015

ইউটিউবে প্রকাশিত হল জেমসের "এত কষ্ট" গানের ভিডিও !!!!!


আরেফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত ‘ওয়ার্নিং’ ছবিটি আগামী মে মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সাফি উদ্দিন সাফির পরিচালনায় এই ছবির একটি গানে কণ্ঠ দিয়েছিলেন জেমস। প্রথম দফায় গানটির অডিও প্রকাশ পেয়েছিলো, এবার গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

জেমসের গাওয়া ‘এতো কষ্ট কষ্ট লাগে এই অন্তরে’ শিরোনামে গানটির ভিডিওটি সোমবার ইউটিউবে প্রকাশ করা হয়। এর সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

উল্লেখ্য, চিত্রনায়ক মান্না প্রযোজিত-অভিনীত ‘মনের সাথে যুদ্ধ’ ছবিতে জেমস প্লেব্যাক করেছিলেন। ‘আসবার কালে আসলাম একা’ শিরোনামে গানটির কথা লিখেছিলেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনায় ছিলেন ইমন সাহা। এছাড়া ‘মাটির ঠিকানা’ নামে আরো ছবিতেও তিনি গান গেয়েছিলেন। সম্প্রতি তিনি জিরো ডিগ্রি, ‘দেশা-দ্য লিডার’, ‘সত্তা’ ছবিতে গান গেয়েছেন।

সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমক এর পাঠকদের জন্য গানটির ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=mTVPctmzo_A

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here