চিত্রনায়ক ফেরদৌস কিছু দিন আগে নিজের প্রযোজনায় প্রথম ছবি ‘এক কাপ চা’ নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছিলেন। এবার তিনি দ্বিতীয় ছবি নিয়ে দর্শকদের সামনে আসার ইচ্ছা প্রকাশ করেছেন।
তবে এ জন্য কথাসাহিত্যিক জাফর ইকবালের অনুমতির অপেক্ষায় রয়েছেন তিনি। কারণ জাফর ইকবালের লেখা ‘আঁখি এবং আমরা কজন’ শিরোনামে একটি গল্প নিয়ে নতুন ছবি নির্মাণ করতে চান ফেরদৌস। অনুমতি পেয়ে গেলে দ্রুতই ছবিটির শ্যুটিং শুরু করবেন তিনি।
এ প্রসঙ্গে ফেরদৌস সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বলেন, ‘এক কাপ চা ছবিতে সবার সমর্থন পেয়েছি। সবকিছু ঠিক থাকলে জাফর ইকবালের গল্প ‘আঁখি এবং আমরা কজন’ নিয়ে একটি ছবি নির্মাণ করতে চাই। জাফর ইকবাল স্যারের সঙ্গে কথা বলে বিস্তারিত আপনাদের জানাবো।’
সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


No comments:
Post a Comment