অগ্নি-২ এর নায়ক কলকাতার ওম !!!!! - SongbadProtidin24Online.com

সর্বশেষ সংবাদ

SongbadProtidin24Online.com

সবার আগে নতুন সংবাদ প্রতিদিন

আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, January 13, 2015

অগ্নি-২ এর নায়ক কলকাতার ওম !!!!!


‘অগ্নি’র ব্যাপক সফলতার পর সবাই ভেবে ছিলেন আরিফিন শুভ ‘অগ্নি-২’তেও থাকবেন। কিন্তু আরিফিন শুভ ও প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার তরফ থেকে তার না থাকার ব্যাপারটি নিশ্চিত করার পর থেকে সকলের কৌতুহল সৃষ্টি হয় তাহলে কে হবেন ‘অগ্নি-২’র নায়ক?

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জানা গেল তার নাম। জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটিতে নায়ক থাকছেন কলকাতার ওম। তিনি গত বছর মুক্তিপ্রাপ্ত কলকাতার ‘অ্যাকশন’ ছবির নায়ক।

সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন।

সংবাদ প্রতিদিন২৪ অনলাইন ডটকমকে খোকন বলেন, এ ছবিটিসহ মোট ৬টি ছবি আমরা এসকের সাথে নির্মাণ করব। নায়িকা হিসেবে বরাবরের মত মাহি থাকছে। তবে পরিচালক হিসেবে ইফতেখার চৌধুরীর সাথে কলকাতার হিমাংশু থাকছেন। বাংলাদেশ থেকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে শিমুল খান অভিনয় করবেন। ছবির বাজেট সাড়ে ছয় কোটি টাকা।

পূর্ণাজ্ঞ  দেশী, বিদেশী শিল্পীর তালিকা কিছু দিনের মাঝে প্রকাশ করবেন তারা। শুটিং শুরু হবে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে।

সতর্কবাণীঃ
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here